আমাদের কথা
ঐতিহ্যবাহী বিদ্যালয়টি ঢাকার সন্নিকটে যাত্রাবাড়ি থানাধীন জনবহুল মাতুয়াইল গ্রামে কলেজ রোডে অবস্থিত। অত্র এলাকায় মাধ্যমিক বিদ্যালয় না থাকায় ২০০৬ সালে মাতুয়াইলের বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক জনাব হাজী মোঃ মনির হোসেনের অনুদানে, বিভিন্ন ব্যক্তিবর্গ মিলে ব্যবস্থাপনা কমিটি গঠন করে নবম শ্রেনীতে ছাত্র-ছাত্রী ভর্তি করে হাইস্কুলের যাত্রা শুরু করে । ২০০৯ সালে প্রথম জুনিয়র হাইস্কুল হিসাবে বোর্ডের প্রাথমিক অনুমতি ও ২০১২ সালে স্বীকৃতি লাভ করে। ২০১০ সালে জে,এস,সি পরীক্ষায় সর্বপ্রথম বোর্ড পরীক্ষায় অংশগ্রহন করে শিক্ষার্থীগণ কৃতিত্তের সাথে ১০০% পাশ করে। ২০১৩ সালে প্রথম মাধ্যমিকের পাঠদানের অনুমতি গ্রহন করে বিদ্যালয়ের মাধ্যমিকের যাত্রা শুরু হয় এবং ২০২২ সালে মাধ্যমিক একাডেমিক স্বীকৃতি গ্রহন করে। পূর্ব থেকেই মাতুয়াইল গ্রামটি যেহেতু জনবহল ছিল এবং আশেপাশে মাধ্যমিক স্কুল না থাকায় স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। বর্ধিত সংখ্যক ছাত্র-ছাত্রীর সংকুলানের জন্য এলাকাবাসীর সহায়তায় ব্যবস্থাপনা কমিটি প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করেন।