জাতীয় সঙ্গীত
শুক্রবার | ১৬-১০-২০২৬ |
হাজী মনির হোসেন উচ্চ বিদ্যালয়

মাতুয়াইল, দক্ষিণ পাড়া, যাত্রাবাড়ি, ঢাকা

স্থাপিতঃ ২০০৬ খ্রিঃ
EIIN: 134016
School Code: 1243

প্রশাসনিক

মোঃ মনির হোসেন
হাজী মোঃ মনির হোসেন

প্রতিষ্ঠাতা

সু-প্রিয় সূধীজন,
মহাগ্রন্থ আলকুরআনের প্রথম বাণী হল “ইকরা” অর্থাৎ পড়, মানব জাতীর মুক্তির সনদ আল-কুরআনের এ বাণীই প্রমান করে লেখাপড়া তথা শিক্ষার প্রতি কিরুপ গুরুত্ব, প্রতিযোগিতা মূলক ও জ্ঞান বিজ্ঞানের জগতে শিক্ষার কোন বিকল্প নেই। এ শিক্ষা শুধুমাত্র পুঁথিগত শিক্ষাই নয়। যে শিক্ষা মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবে। আর শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ করে নৈতিক দিয়ে পরিপূর্ণ সক্ষম ব্যক্তিত্বে পরিণত করবে। আমরা এ মহান দায়িত্ব নিয়ে কাজ শুরু করতে চাই। তাই আমরা ২০০৬ইং সালে কতিপয় যোগ্য নাগরিক তৈরি করার মানসে ঐতিয্যবাহী মাতুয়াইলে হাজী মনির হোসেন উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছি। আপনাদের সার্বিক সহযোগিতা ও দোয়া নিয়ে ছাত্র/ছাত্রীদেরকে প্রতিযোগিতা করার মত অবস্থানে নিয়ে যেতে পারব বলে আশা রাখি,ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সহায় হউন।

কাজী সালেহ মুস্তানজির
কাজী সালেহ মুস্তানজির

সভাপতি

অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় যেমন এগিয়ে যাচ্ছে আমাদের সোনার বাংলাদেশ, তেমনি এগিয়ে যাচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। সেই ধারাবাহিকতারই অংশ আমাদের হাজী মনির হোসেন উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থায় এই প্রতিষ্ঠানের বিশেষত্ব হচ্ছে এখানে সাধারণ মানের শিক্ষার্থীরা ভর্তি হয়ে অসাধারণ ফলাফল ও জীবন বিকাশে নিজেকে প্রতিষ্ঠিত করে।

 

গতানুগতিক পাঠদানের পাশাপাশি জীবনমুখী শিক্ষা ও ক্লাব কার্যক্রমকে এই প্রতিষ্ঠান উৎসাহিত করে থাকে। মহান মুক্তিযুদ্ধের চেতনা, উন্নয়নের রূপকল্প, সাংস্কৃতিক বিকাশ, প্রগতিশীল চিন্তা, শৃঙ্খলা, নিরাপত্তা ও নিরবিচ্ছিন্ন শান্তির মূল্যবোধকে ধারণ করে শুরু থেকেই এই প্রতিষ্ঠান তার অব্যাহত অগ্রযাত্রা চলমান রেখেছে। আমার বিশ্বাস অতি শীঘ্রই এই প্রতিষ্ঠান এই অঞ্চলের একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে।

 

আমাদের এই স্বাপ্নিক যাত্রায় আমি সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, গুনীজণ ও নেতৃবর্গসহ সংশিষ্ট সকলের ঔকান্তিক সহযোগিতা প্রত্যাশা করছি।

মোঃ মিজানুর রহমান
মোঃ মিজানুর রহমান

দাতা

  

মোঃ মিজানুর রহমান
মোঃ মিজানুর রহমান

প্রধান শিক্ষক

শিক্ষাই জাতির মেরুদন্ড। কাজেই সবার জন্য শিক্ষা অর্জন করা মানুষের মৌলিক অধিকার। এ অধিকারকে যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে বিশ্বের অনেক দেশ আজ উন্নত দেশ হিসেবে উন্নতির চরম শিখরে আরোহণ করেছে। এ ক্ষেত্রে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছে। যুগের সাথে সংগতিপূর্ণ বিকাশের জন্য আমরা প্রত্যেকেই ভাবি নিজ নিজ সন্তানদের নিয়ে। প্রকৃতির সন্তান মানব শিশুকে পরিশুদ্ধ হতে হয়, পরিপুর্ণ হতে হয় স্বীয় সাধনায়। এ ক্ষেত্রে শিক্ষায় হলো আমাদের মূলমন্ত্র। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি শিক্ষার মৌলিক উদ্দেশ্য হলো আচরণের কাঙ্ক্ষিত পরিবর্তন। আর এ লক্ষ্যে তাদেরকে সৃজনশীল, স্বাধীন, সক্রিয় এবং দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তোলা। এ জন্য প্রয়োজন যোগ্য শিক্ষকমন্ডলী এবং উপযুক্ত শিক্ষাদান পদ্ধতির সমন্বয়ে একটি শিক্ষাবান্ধব পরিবেশ। আমি বিনয়ের সাথে দাবী করি, হাজী মনির হোসেন উচ্চ বিদ্যালয়ে এসব কিছুর সমন্বয় ঘটানো সম্ভব হয়েছে। শিক্ষার্থীদের মজ্জাগত প্রতিভা সহজে বিকাশের জন্য প্রতিষ্ঠানটিতে রয়েছে সাধারণ শিক্ষার পাশাপাশি কম্পিউটার শিক্ষা, সাংস্কৃতিক, আনুষ্ঠানিক, খেলাধুলাসহ নানাবিধ শিক্ষা।



মোঃ মিজানুর রহমান
প্রধান শিক্ষক 
হাজী মনির হোসেন উচ্চ বিদ্যালয়